ইংল্যান্ডে বিশাল ব্যবধানে টেস্টে সিরিজ হারের পর চাপের মুখে ছিল বাবর আজমরা। সিরিজ চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর পাশাপাশি কোচিং স্টাফেও ব্যাপক রদবদল আনা হয়। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখায় তরুণ ক্রিকেটারদের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।